বঙ্গবন্ধু সাফারি পার্কে দুটি বাচ্চা প্রসব করেছে আফ্রিকান ভালুক

গাজীপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২১, ২০:১১আপডেট : ২০ জানুয়ারি ২০২১, ২১:১৭

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দক্ষিণ আফ্রিকা থেকে আনা কালো ভালুকটি দুটি বাচ্চা প্রসব করেছে। এ নিয়ে পার্কে ভালুকের সংখ্যা দাঁড়ালো ১৫টি। বুধবার (২০ জানুয়ারি) বিকালে পার্কের কর্মকর্তারা সাংবাদিকদের এ তথ্য জানান।

পার্কের তত্ত্বাবধায়ক ও সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান বলেন, ‘পার্কের ঝোপের ভেতরে গর্তে ভালুক দুটি বাচ্চা প্রসব করেছে। ছয় থেকে সাত মাস পর অন্য ভালুকের সঙ্গে বাচ্চাগুলো মিশতে শুরু করবে। এ সময় মা-ভালুক হিংস্র হয়ে ওঠে, তাই কাছে যাওয়া যায় না। ফলে বাচ্চা দুটি পুরুষ না স্ত্রী তা এ মুহূর্তে নির্ণয় করা যায়নি। তবে বাচ্চা দুটি সুস্থ আছে। ভালুক সাধারণত একসঙ্গে তিনটি বাচ্চা প্রসব করতে পারে। সম্ভবত জানুয়ারির প্রথম দিকে ভালুকটি এই বাচ্চা প্রসব করে থাকতে পারে। ভালুক বাইরে বের হলেও খাবার দেওয়ার সময় বাচ্চার সন্ধান পাওয়া যায়নি। আচার আচরণে পরিবর্তন দেখে বাচ্চা প্রসবের বিষয়টি প্রকাশ হয়।’

তিনি জানান, প্রসব পরবর্তী নিরাপত্তার জন্য পার্কের প্রাণিবেষ্টনীর কর্মকর্তারা মা ভালুকের খাবার সরবরাহ করছেন। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এ প্রাণীটি তৃতীয়বারের মতো বাচ্চা প্রসব করলো। এটি পার্কের আরেকটি সফলতা।

এই কর্মকর্তা আরও জানান, ২০১৩ সাল থেকে কয়েক দফায় একটি পশু আমদানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে এশীয় জাতের কালো ভালুক আনা হয়। সদ্য জন্ম নেওয়া বাচ্চাসহ পার্কে বর্তমানে ভালুকের সংখ্যা ১৫টি। এরা সাধারণত গর্ভধারণের আট মাস পর বাচ্চা প্রসব করে। ২০ থেকে ২৫ বছর পর্যন্ত বেঁচে থাকে ভালুক। তবে আবদ্ধ পরিবেশে ৩০ থেকে ৩৫ বছর বেঁচে থাকে।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে