নড়াইলে গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে ৩২৫টি বাড়ি

নড়াইল প্রতিনিধি
২১ জানুয়ারি ২০২১, ২৩:৫৩আপডেট : ২২ জানুয়ারি ২০২১, ১৮:৫১

নড়াইলে ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৫ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়ে ৩২৫টি বাড়ি নির্মিত হচ্ছে। ইতোমধ্যে ১০৫টি বাড়ি নির্মাণের কাজ শেষ হয়েছে। আরও ২২০টি বাড়ি ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মাণ করা হবে। শনিবার (২৩ জানুয়ারি) নির্মিত ঘরগুলো হস্তান্তর করা হবে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এক প্রেস ব্রিফিং ও মত বিনিময় সভায় এ তথ্য জানান।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় সরকারি খাসজমিতে হস্তান্তরযোগ্য গৃহনির্মাণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। “আশ্রয়নের অধিকার/ শেখ হাসিনার উপহার” স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হয়েছে “স্বপ্নের বাড়ি”।  মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জেলার ভূমিহীন অসহায় পরিবারগুলোর মাঝে হস্তান্তর করা হবে ঘরের চাবি। প্রত্যেক সুবিধাভোগীকে দুই শতাংশ জমি ও দুই কক্ষ বিশিষ্ট আধাপাকা ঘরের মালিকানা হস্তান্তর করা হবে।’

নড়াইল জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘নড়াইলে প্রথম পর্যায়ে এক কোটি ৭৯ লাখ ৫৫ হাজার টাকা ব্যয়ে ১০৫টি বাড়ি নির্মাণের কাজ সমাপ্ত হয়েছে। এর মধ্যে ৫১ লাখ ৩০ হাজার টাকা ব্যয়ে নির্মিত নড়াইল সদর উপজেলায় ৩০ জন গৃহহীন, ৫৯ লাখ ৮৫ হাজার টাকা ব্যয়ে লোহাগড়া উপজেলায় ৩৫ জন গৃহহীন এবং ৬৮ লাখ ৪০ হাজার টাকা ব্যয়ে কালিয়া উপজেলায় ৪০ জন গৃহহীন ব্যক্তি এ আধাপাকা বাড়ি পাচ্ছেন। দুই কক্ষ বিশিষ্ট প্রতিটি আধাপাকা ঘরের নির্মাণ ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের