যুবলীগ নেতা জিল্লুর হত্যা: কাউন্সিলর সাত্তার ঢাকা থেকে গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২১, ২০:১৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ২১:০৬

কুমিল্লা নগরীর চৌয়ারায় চাঞ্চল্যকর যুবলীগ নেতা জিল্লুর রহমান জিলানী হত্যা মামলার দ্বিতীয় আসামি ওয়ার্ড কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুস সাত্তারকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মিজানুর রহমান।

মিজানুর রহমান জানান, আব্দুস সাত্তারকে ঢাকা থেকে গ্রেফতারের পর কুমিল্লায় আনা হচ্ছে। এ বিষয়ে প্রেস ব্রিফিং করা হবে।

আসামি আবদুস সাত্তার (৩৪) কুমিল্লা সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি ওই ওয়ার্ডের গোয়ালমথন এলাকার মৃত মন্তু মিয়ার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১১ নভেম্বর সকালে নগরীর চৌয়ারায় প্রকাশ্য দিবালোকে জিল্লুর রহমান জিলানীকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার ছোট ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে ২৪ ব্যক্তিকে আসামি করে কুমিল্লার সদর দক্ষিণ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় স্থানীয় আরেক কাউন্সিলর আবুল হাসানকে প্রধান ও সাত্তারকে দ্বিতীয় আসামি করা হয়। কুমিল্লা সদর দক্ষিণ থেকে আদালতের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পিবিআইকে দেওয়া হয়।

এই মামলার দ্বিতীয় আসামি সাত্তারসহ ৩-৪ জন গ্রেফতার হয়েছে। তবে, প্রধান আসামি আবুল হাসানসহ অন্য আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে বলে জিল্লুরের পরিবারের অভিযোগ।

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম