দক্ষতা নির্ভর শিক্ষার দিকে মনোযোগ দিতে হবে: পলক

নরসিংদী প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ২১:২৮আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২১:২৮

তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘আমাদের ছেলেমেয়েরা সনদপত্র নির্ভর কর্মসংস্থানের দিকে ঝুঁকবে না, তারা দক্ষতা নির্ভর কর্মসংস্থানের দিকে ঝুঁকবে। উচ্চশিক্ষা গ্রহণ করে যদি কর্মসংস্থান না হয় তাহলে সেই সনদ নির্ভর শিক্ষার কোনও দাম নেই। তাই আমাদের মনোযোগ দিতে হবে দক্ষতা নির্ভর শিক্ষার দিকে, যাতে দক্ষ জনবল দিয়ে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে পারি। সেজন্য আমরা একের পর এক প্রকল্প গ্রহণ করছি।’

বুধবার (২৭ জানুয়ারি) নরসিংদীর শিবপুরের কামারগাঁওয়ে ফেয়ার ইলেকট্রনিক্স কারখানায় স্যামসাং এয়ারকন্ডিশনার প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘সারা দেশে ৮ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে। তিনশ নির্বাচনি সংসদ আসনভিত্তিক স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নরসিংদীসহ ৬৪টি জেলায় শেখ কামাল আইটি ট্রেনিং এবং ইন্টিমেশন সেন্টার স্থাপন করা হবে। এসব সেন্টারে ৬ মাসের ডিপ্লোমা কোর্স , এক বছরের সার্টিফিকেট কোর্সে প্রশিক্ষণ আমরা দেব। যাতে এসএসসি, এইচএসসি পাস করে লাখ লাখ তরুণ-তরুণী ঘরে বসে, নিজ জেলায় বসে কর্মসংস্থান করতে পারে।’ ঢাকার বাইরে ৩৯টি হাইটেক পার্ক তৈরি হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এয়ারকন্ডিশনার প্লান্টের উদ্বোধন শেষে ফেয়ার ইলেকট্রনিক্স কারখানা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এই কারখানায় প্রথম বছরে এক লাখ এয়ারকন্ডিশনার উৎপাদন হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফেয়ার ইলেকট্রনিক্স বাংলাদেশে স্যামসাং মোবাইল ফোন, টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশনার এবং মাইক্রোওয়েভ ওভেন প্রস্তুতকারক ও বিপণনকারী প্রতিষ্ঠান।

এয়ারকন্ডিশনার প্লান্টের উদ্বোধনী অনুষ্ঠানে কোরিয়ার রাষ্ট্রদূত এইচ ই লি জ্যাং কেয়ান, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হয়্যানসাং উ, প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক স্যাংওয়ান ইউন, ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব, ডিরেক্টর মুতাসিম দাইয়ানসহ ফেয়ার ইলেকট্রনিক্সের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের