ইউপি সদস্যসহ ৩ জনকে হত্যা: মৃত্যুদণ্ড ১, যাবজ্জীবন ১

জামালপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ২২:৪৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ২২:৪৯

জামালপুরে ইউপি সদস্যসহ চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলায় একজনের মৃত্যুদণ্ড এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে এক জনাকীর্ণ আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জিন্নাৎ জাহান ঝুনু এই রায় দেন।

মামলায় টাঙ্গাইলের ভুয়াপুরের আব্দুস সামাদ মেম্বারের ছেলে আসামি বেলালকে (৩৫) মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া আসামি মো. হুরমুজ আলীকে (৩৭) যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সে ভুয়াপুরের চাঁন মাহামুদ মণ্ডলের ছেলে। বাকি ১৩ আসমিকে বেকসুর খালাস দেন আদালত।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পি পি মো. আবুল কাশেম তারা জানান, ২০১৩ সালের ১৪ নভেম্বর বিকালে সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য নলসন্ধ্যা গ্রামের বাসিন্দা মো. ফজলুর রহমান ওরফে ফজল মেম্বার (৫০) এবং তার সঙ্গী ইউসুফ (৫২) যমুনা নদীর বাসুরিয়া খেয়াঘাট থেকে কোরবান আলী তালুকদারের (৬০) ইঞ্জিনচালিত নৌকাযোগে বিকাল বাড়ি ফিরছিলেন। চর নলসন্ধ্যা খেয়াঘাটের কাছে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে জলদস্যু আব্দুল হাইয়ের নেতৃত্বে একদল দুর্বৃত্ত ইঞ্জিনচালিত নৌকাযোগে তাদের ওপর হামলা ও মারধর করে। একপর্যায়ে নৌকাসহ অপহরণ করে যমুনা নদীর গভীরে নিয়ে যায় জলদস্যুরা। ঘটনার তিন দিন পরে ইউসুফ ও পাঁচ দিন পরে ফজলুর রহমানের মৃতদেহ যমুনা নদী থেকে উদ্ধার করা হলেও কোরবান আলী নিখোঁজ রয়েছে।

এ ব্যাপারে নিহত ফজলুর রহমান ওরফে ফজল মেম্বারের স্ত্রী সুরাইয়া খাতুন (৪৫) বাদী হয়ে আব্দুল হাইকে প্রধান আসামি করে ১৫ জনের বিরুদ্ধে ২০১৩ সালের ১৫ নভেম্বর সরিষাবাড়ী থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ১২ জুলাই চার্জশিট দাখিল করে সিআইডি। ২০১৭ সালের ২০ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠিত হয়। এরপর মামলার সব আসামিকে আটক করে জেলহাজতে পাঠানো হয়।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে