চারটি ভ্যানকে চাপা দিয়ে ফুটপাথে উঠে গেলো ট্রাক, নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২১, ১২:৫৭আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৩:০১

ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর পুনিয়াউট এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চারটি ভ্যান রিকশাকে চাপা দিয়ে রাস্তার পাশে ফুটপাতের দোকানে ঢুকে পড়ে। এসময় আল আমীন নামে এক বেকারি ভ্যান চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন  দুই ভ্যান শ্রমিক। তাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আল আমীন কসবা খেওরা গ্রামের আবু তাহের মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার শহর বাইপাস পুনিয়াউট চোরাস্তার মোড় এলাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কে জড়ো হয়ে বেকারি ভ্যানের চালকেরা শহরের বিভিন্ন চায়ের দোকানে পণ্য সরবরাহের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে নরসিংদীমুখী একটি পণ্যবাহী ট্রাক ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিসহ চারটি বেকারি ভ্যানরিকশাকে চাপা দেয়। এতে তিন বেকারি শ্রমিক আহত হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে আসার পথে আল আমীন নামে একজন ভ্যানচালক মারা যান। এ ঘটনায় মহাসড়কে অন্তত ১৫মিনিট যান চলাচল ব্যাহত হয়।

ব্রাহ্মণবাড়িয়া সরাইল খাটিহাতা হাইওয়ে থানার উপ-পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। হতাহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম