ঘন কুয়াশায় বাসের জন্য অপেক্ষার সময় লাশ হলেন দুই জন

মুন্সীগঞ্জ প্রতিনিধি 
২৯ জানুয়ারি ২০২১, ১৪:৫২আপডেট : ২৯ জানুয়ারি ২০২১, ১৪:৫২

মুন্সীগঞ্জের গজারিয়ায় জামালদী বাস স্ট্যান্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত যানের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অপর একজন। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (২৬)। আহত ব্যক্তির নাম বেলাল (২৫)। তিনি নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা। মুন্সীগঞ্জে অজ্ঞাস যানের চাপায় দুই জন নিহত

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সালাহ উদ্দিন জানান, শুক্রবার ভোর ৫টার দিকে জামালদী বাসস্ট্যান্ড এলাকায় বাসের জন্য অপেক্ষায় থাকা তিন যাত্রীকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি অজ্ঞাত যান ধাক্কা দিলে ঘটনাস্থলে দুই জনের মৃত্যু হয়। এ সময় আহত হন অপরজন। ঘন কুয়াশার মধ্যে কোনও বাস বা ট্রাক তাদের ধাক্কা দিয়ে চলে যায়। নিহতদের মরদেহ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বজনেরা কোনও মামলা করতে চাননি। এমনকি মরদেহের ময়নাতদন্তও করা হয়নি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম