সাওল হার্ট ও লাইফস্টাইল ১৯তম জাতীয় সেমিনার ৩১ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০২৪, ১৫:৫৪আপডেট : ০৫ মে ২০২৪, ১৫:৫৪

‘সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের’এর উদ্যোগে বিশ্বখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড়ের ‘১৯তম জাতীয় সাওল হার্ট ও লাইফস্টাইল সেমিনার’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১ মে। ওইদিন সকাল ৮টায় বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন দৈনিক বাংলার মোড়ে, জাতীয় ক্রীড়া পরিষদের ‘শহীদ শেখ কামাল মিলনায়তনে’ এই সেমিনার অনুষ্ঠিত হবে।

রবিবার (৫ মে) সাওল হার্ট সেন্টারের ‘কাজল মিলনায়তনে’ সংবাদ সম্মেলনে সেমিনারের বিস্তারিত তুলে ধরা হয়। সেমিনার নিয়ে সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেডের চেয়ারম্যান কবি মোহন রায়হান বলেন, ‘এই জাতীয় সেমিনারটি করোনার পরবর্তী প্রথম সেমিনার। এর আগেও ২০১৯ সালে হওয়া ১৮তম জাতীয় সেমিনারে সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেমিনারে যোগ দিয়েছিলেন।’

আয়োজকরা জানান, সেমিনারটি জনসাধারণের জন্য উন্মুক্ত এবং প্রবেশের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা  থাকবে। ২ হাজার ১০০ টাকা ফি দেওয়ার মাধ্যমে অনলাইনে এবং সরাসরি ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ব্রাঞ্চ অফিস থেকে রেজিস্ট্রেশন করা যাবে। আজ থেকে অনলাইনসহ ৩টি শাখায় রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

সরাসরি রেজিস্ট্রেশন করতে যোগাযোগ: ঢাকা অফিস— বাড়ি  ২৬, ইস্কাটন গার্ডেন রোড (নেভি হাউসের পেছনে) মোবাইল: ০১৭৪৪২৫১২২২, ০১৭৭৭৭৮০৮৫১। চট্টগ্রাম অফিস— বাড়ি ১০৫৪, সূবর্ণা আবাসিক এলাকা, গোলপাহাড় মোড়। মোবাইল: ০১৭৭৭৭৮০৮৬১, ০১৭৭৭৭৮০৮৬২ এবং সিলেট অফিস— বাড়ি ০৩৭৯০০, খয়রুন ভবন (দ্বিতীয় তলা), মীরবক্সটুলা, সিলেট, মোবাইল: ০১৭৭৭৭৮০৮৫০, ০১৭৭৭৭৮০৮৬০। অনলাইনে রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন: https://getsetrock.com/

আমেরিকার প্রখ্যাত হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ অধ্যাপক ড. ডিন অর্নিশ উদ্ভাবিত ভারতের খ্যাতিমান হৃদরোগ ও লাইফস্টাইল বিশেষজ্ঞ ডা. বিমল ছাজেড় বিকশিত সাওল চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে প্রচলন করেছেন সাম্য ও বিপ্লবের কবি মোহন রায়হান। ‘সাওল হার্ট সেন্টার’ বিশ্বে ১৩২টি শাখার মাধ্যমে বিনা রিং ও বিনা অপারেশনে হৃদরোগের স্থায়ী চিকিৎসা দিচ্ছে। বিশ্বের আন্তর্জাতিক চেইন হার্ট কেয়ার সেন্টারের বাংলাদেশ শাখা— ‘সাওল হার্ট সেন্টার (বিডি) লিমিটেড’ বিনা রিং, বিনা অপারেশনে দেশের কয়েক লাখ মানুষকে হৃদরোগ মুক্ত রেখেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— সেমিনারের আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাবেক এমপি নুরুল ইসলাম মনি, যুগ্ম আহ্বায়ক আরবান হেলথের সাবেক পিডি আব্দুল হাকিম মজুমদার, সিনিয়র সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, সাবেক স্বাস্থ্য সচিব ও লেখক হোসেন আব্দুল মান্নান, প্রকাশক ওসমান গনি, জনস্বাস্থ্য বিশারদ ডা. আবু জামিল ফয়সাল, টেলিপ্যাব সভাপতি মনোয়ার হোসেন পাঠান, মার্কেন্টাইল ব্যাংকের সাবেক এসইভিপি এহ্সানুল হক চৌধুরী সেলিম, অ্যাডভোকেট সোহেলী পারভিন ইতি প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম