ফেনীতে ককটেল বিস্ফোরণ, ২ প্রার্থীকে মারধরের অভিযোগ

ফেনী প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ১২:২০আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ১২:২০

ফেনী পৌরসভা নির্বাচনে ১৪নং ওয়ার্ডের মেহেদী সাইদী কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীসহ দুই কাউন্সিলরকে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। একইসময় কেন্দ্রে পাশে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের পাশে ঘটনাটি ঘটে।

আহত প্রার্থীরা

আহত কাউন্সিলর প্রার্থী বিএনপি সমর্থিত নুরুল ইসলাম ও তাজুল ইসলাম পাভেল অভিযোগ করেন, সকাল সাড়ে ১০টার দিকে ভোটকেন্দ্রের দিকে যেতে চাইলে উট পাখি মার্কার দিদারুল ইসলাম দিদারের সমর্থকরা ঘেরাও করে মারধর করে।

নুরুল ইসলাম জানান, রাত থেকেই বহিরাগত সন্ত্রাসীরা কেন্দ্র দখল করে রাখে। সকালে মেহেদী সাইদী পৌর বালিকা বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দিতে চাইলে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে।

তিনি আরও জানান, এ কেন্দ্রে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। নারী ভোটারদেরও লাঞ্ছিত করেছে তারা।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগ সমর্থিত উট পাখি প্রতীকের দিদারুল ইসলাম দিদার বলেন, ‘অভিযোগ অসত্য। ভোটে বিশৃঙ্খলা করতে তারা এসব বলছে। সুষ্ঠু, সুন্দর ভোট গ্রহণ চলছে।’

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রে দায়িত্বে সহকারী পুলিশ সুপার সদর সার্কেল আতোয়ার রহমান বলেন, ‘হামলার ব্যাপারে পুলিশকে কেউ অভিযোগ করেনি।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম