‘এতিম হওয়ার কষ্ট আমার চেয়ে কেউ বেশি জানে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৬, ১৫:০৫আপডেট : ০২ জানুয়ারি ২০১৬, ১৫:১৪


শেখ হাসিনা
‘আমরা এতিমদের জন্য কাজ করতে এসেছি। কারণ, আমরা নিজেরাও বাবা-মা হারিয়ে এতিম হয়েছি। এতিম হওয়ার কষ্ট আমি আর রেহানা ছাড়া মনে হয় আর কেউ বেশি জানে না।’ এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতিমদের দায়িত্ব সরকারের-উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সরকারে এসেছি মানুষের সেবা করতে। প্রত্যেকের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। এতিমের টাকা চুরি করে খাওয়ার জন্য ক্ষমতায় আসি নাই।’
শনিবার (২ জানুয়ারি) রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় সমাজসেবা দিবস ও সমাজসেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এবার কর্মর্সচির স্লোগান হচ্ছে ‘সমাজসেবা প্রচেষ্টায় এগিয়ে যাবে দেশটা।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতির মূল লক্ষ্য সমাজের সেবা করা। কেউ কারও বোঝা হয়ে থাকবে না। সবাই নিজের পায়ে দাঁড়াবে। আমরা অস্বচ্ছল, প্রতিবন্ধী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করছি। আমরা বিধবা ও স্বামী পরিত্যাক্তদের ভাতা দিচ্ছি। আশ্রয়ণ প্রকল্প করে প্রায় দেড় লাখের মতো মানুষকে পুনর্বাসন করে দিয়েছি। যাদের ভিটে-মাটি আছে তাদের গৃহায়ণ তহবিল থেকে ঘর তৈরি করে দিচ্ছি।’
১১ লাখ ১৩ হাজার ২০০ জন দুস্থ, ৬ লাখ প্রতিবন্ধীকে ভাতা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
ভিক্ষাবৃত্তি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ ভিক্ষে করবে কেন? তাদের পুনর্বাসন করতে হবে।’ কেউ যাতে ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে না নেয় সেদিকে নজর রাখার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘কেউ কেউ ভিক্ষা করাকে পেশা হিসেবে নিয়েছে। তাদের আবার সর্দার থাকে। ভিক্ষে করে তারা ভাগ-বাটোয়ারা করে নেয়। তাদের পুর্নবাসন করলেও আগের পেশাতেই ফিরে আসে। এটা যেন করতে না পারে।’
পরে প্রধানমন্ত্রী দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ব্রেইল বই এবং সরকারি শিশু পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন সমাজকল্যাণ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোজাম্মেল হোসেন, সচিব তারিকুল ইসলাম, সমাজ কল্যাণ অধিদফতরের মহাপরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির।

/পিএইচসি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী