রাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্র ইউনিয়নের সংহতি

রাবি প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২১, ২০:৪৬

উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে আন্দোলনরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) বিকালে ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরির বিরুদ্ধে উত্তরপত্র মূল্যায়নে পক্ষপাতমূলক আচরণ ও অনিয়ম করে উদ্দেশ্যপ্রণোদিত ফলাফল বিপর্যয় ঘটানোর অভিযোগ এনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্তপূর্বক উত্তরপত্র পূনর্মূল্যায়ন ও শাস্তির দাবি করেছেন শিক্ষার্থীরা। এছাড়াও গত ২২ ডিসেম্বর সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা বিভাগের সভাপতির বিরুদ্ধে আটটি কোর্সের মধ্যে পাঁচটি কোর্সের উত্তরপত্র মূল্যায়ন, চারটি ইনকোর্স পরীক্ষা না নিয়ে নম্বর কম দেন ও পছন্দের শিক্ষার্থীদের বেশি নম্বর দেওয়াসহ নানা অভিযোগ তোলেন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘শিক্ষার্থীদের আন্দোলন এখন পর্যন্ত চলমান প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে কোনও ফল পাচ্ছে না। শিক্ষার্থীদের এমন ন্যায্য দাবির প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এমন উদাসীনতায় আমরা উদ্বিগ্ন। ছাত্র ইউনিয়ন শিক্ষার্থীদের যেকোনও ন্যায্য দাবির পক্ষে। আমরা রাবির ওই বিভাগের শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একত্মতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তদন্ত কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা শিক্ষার্থীদের স্বার্থে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

প্রসঙ্গত, সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের ফল প্রকাশ হয়েছে। এতে অনার্সের ২১তম হওয়া শিক্ষার্থী ৩.৫৩ পেয়ে প্রথম হয়েছেন। এছাড়া অনার্সের প্রথম হওয়া শিক্ষার্থী পেয়েছেন ৩.৪৭। অনার্সে ১১ জন ৩.৫০ পেলেও মাস্টার্সে ৩.৫০ পেয়েছেন তিন জন। ফল প্রকাশের পর থেকে উদ্দেশ্যমূলকভাবে ফল বিপর্যয়ের অভিযোগ এনে উত্তরপত্র পুনর্মূল্যায়নের দাবিতে আন্দোলন করছেন বিভাগের ১০শিক্ষার্থী।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি