আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৮

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের মীনগ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচ জন আহত হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। এ সময় ভাঙচুর ও লুটপাট করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ ও জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তার মৃধার সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার রাতে আবুল কালাম আজাদের সমর্থক সবুজকে মারধর করে মুক্তার মৃধার সমর্থক রনজুর লোকজন। বুধবার সকালে আহত সবুজকে হাসপাতালে নিতে গেলে বাধা দেয় প্রতিপক্ষ। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আহত হয় কমপক্ষে পাঁচ জন। ভাঙচুর ও লুটপাট করা হয় ওই গ্রামের আবুল কালাম আজাদ, হিরাজুল ইসলাম, মুক্তার, লাইফ, লাইস, আতিয়ার রহমান, রেজাউল ইসলামের বাড়িসহ আরও কয়েকজনের বাড়িঘর।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ওসি জানান, ঘটনার সংবাদ শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরবর্তী সময়ে সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী