মানিকগঞ্জে সাপ্তাহিক পত্রিকার সম্পাদককে কুপিয়ে জখম

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ জানুয়ারি ২০১৬, ০৫:৫২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৬, ০৫:৫৬

জয়নাল আবেদীন

মানিকগঞ্জের সিংগাইরে স্থানীয় সাপ্তাহিক ‘সময়ের সাথে’ পত্রিকার সম্পাদক জয়নাল আবেদীনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে পৌরসভার গোলড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান হামলার ঘটনাটি নিশ্চিত করেন।  

সিংগাইর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত সাংবাদিক  জয়নাল আবেদিন  জানান, দুপুরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আবু নঈম বাশারের  সমর্থনকারী নেতাকর্মীরা স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মীর মো. সাজাহানের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে ধাওয়া করতে থাকে। ওই ঘটনার ছবি মোবাইল ফোনে ধারণ করার পর সিংগাইর বিশ্ববিদ্যালয় কলেজের এজিএস শাহীনুর রহমান শাহীনসহ মিজানুর রহমান মিরু এবং মনিরুল ইসলাম মনির তার নিকট থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। এ সময় বাগবিতণ্ডা চলতে থাকে। এক পর্যায়ে জয়নালের পেছন থেকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত রাম দা দিয়ে পায়ে কোপ দেয়।

স্থানীয়দের সহায়তায় সিংগাইর থানা পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) রাজিব হোসেন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন। এই ঘটনায় সিংগাইর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের প্রক্রিয়াধীন বলে জানান জয়নাল আবেদীন।

ওসি জানান,  বিষয়টি নিয়ে আহত সাংবাদিক এখনও লিখিত কোনও অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের