সরকারি সম্পত্তি আত্মসাৎ, কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪১

সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে হবিগঞ্জ জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ুন কবীর রেজার বিরুদ্ধে ৩ কোটি ৩২ লাখ ৬৮ হাজার টাকা ক্ষতিপূরণের মামলা করেছে স্থানীয় ভূমি অফিস। 

সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার বিরুদ্ধে বানিয়াচং থানায় মামলাটি করেন বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা দিদার হোসেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৮৮-৮৯ সালে বানিয়াচং উপজেলার সুলতানপুর মৌজার ১৮. ৮৮ একর জায়গা ১৭ জন ভূমিহীনের নামে বন্দোবস্ত দেয় সরকার। কিন্তু তাদের সরিয়ে দিয়ে ওই জায়গা দখল করেন হুমায়ুন রেজা। সরকারের কোনও অনুমতি না নিয়ে তিনি দখলকৃত জায়গার গাছ কাটা, মাছ বিক্রিসহ বিভিন্নভাবে আত্মসাৎ করে আসছিলেন। সরকারি জায়গা অবৈধভাবে দখল করে তিনি তৈরি করেছেন ধানের জমি। এছাড়া মসজিদ-মাদ্রাসা বানিয়ে তিনি দখল টিকিয়ে রাখার কৌশল নেন। সরকারি ভূমির শ্রেণি পরিবর্তন ও বনায়ন ধ্বংস করে অপূরণীয় ক্ষতিসাধন করেন। 

এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত ভূমিহীন পরিবারের পক্ষ থেকে গত ২১ ডিসেম্বর বানিয়াচংয়ের সহকারী কমিশনার (ভূমি) বরাবরে লিখিত অভিযোগ করেন। অভিযোগের ব্যাপারে তদন্ত করে সত্যতা পান স্থানীয় ভূমি অফিস কর্মকর্তারা। 

এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কাছে পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পরে ১০ ফেব্রুয়ারি অভিযুক্ত হুমায়ুন কবীর রেজার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক কামরুল হাসান। 

এ ব্যাপারে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, রেজা ভূমিহীনদের জায়গা দখল করে বিপুল পরিমাণ সরকারি সম্পত্তি আত্মসাত করেছেন। স্থানীয় ভূমিহীনদের অভিযোগের ভিত্তিতে একাধিকবার সরেজমিন তদন্ত করা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। পরে জেলা প্রশাসনের  নির্দেশে মামলা করা হয়। 

এ ব্যাপারে হুমায়ুন কবীর রেজার সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের