কিশোরীকে বাসায় আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করতেন নারী কাউন্সিলর

গাজীপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ২৩:১৪

গাজীপুরে বাসায় আটকে রেখে বিউটিপার্লার কর্মী এক কিশোরীকে (১৬) দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করানোর অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের এক নারী কাউন্সিলরসহ দুজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ ওই বাসার কেয়ারটেকারকে গ্রেফতার করেছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভিকটিম বাদী হয়ে গাজীপুর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি’র) বাসন থানায় মামলা দায়ের করে। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক এর সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতের নাম নুরুল হক (৬৫)। তিনি গাজীপুর সিটি করপোরেশনের নলজানীর গ্রেট ওয়াল সিটি আবাসিক এলাকার মোফাজ্জল হোসেনের বাড়ির কেয়ারটেকার।

ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, গাজীপুর সিটি করপোরেশনের (১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের) সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকসানা আহমেদ রোজীর মালিকানাধীন চান্দনা চৌরাস্তা এলাকার রহমান শপিং মলের আনন্দ বিউটি পার্লারে প্রায় চার মাস আগে চাকরি নেয় ওই কিশোরী। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়। পার্লারে চাকরির পাশাপাশি তাকে দিয়ে গৃহকর্মীর কাজ করতে বাধ্য করা হয়। প্রতিবাদ করলে নানা ধরণের হুমকি দেওয়া হতো। এরপর ওই কিশোরীকে বাসায় আটকে রেখে বাড়ির কেয়ারটেকার নুরুল হকের সহযোগিতায় বিভিন্ন সময়ে পতিতাবৃত্তিতে বাধ্য করেন কাউন্সিলর রোজী।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) কৌশলে বাসা থেকে পালিয়ে যায় ভিকটিম। এ ঘটনায় ভিকটিম গাজীপুর সিটি করপোরেশনের নারী কাউন্সিলর রোজী ও বাড়ির কেয়ারটেকার নুরুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। পুলিশ অভিযুক্ত নুরুল হককে গ্রেফতার কদরেছে। ঘটনার পর থেকে কাউন্সিলর রোকসানা আক্তার রোজী পলাতক।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ