বাড়ির আঙিনায় মিললো ৩৪৬০ রাউন্ড গুলি

নরসিংদী প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪৫

নরসিংদীর বেলাবতে মুক্তিযুদ্ধের এক সংগঠকের বাড়ির আঙিনায় মাটি কাটার সময় ৩ হাজার ৪৬০ রাউন্ড রাইফেলের গুলি পাওয়া গেছে। এসব গুলি মুক্তিযুদ্ধে সময়ে ব্যবহারের জন্য মজুত রেখেছিল ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চরউজিলাব গ্রামের প্রয়াত মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল হাইয়ের বাড়ির আঙিনা থেকে এসব গুলি উদ্ধার করে থানা পুলিশ। 

উদ্ধার হওয়া গুলি

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ ও স্থানীয়রা জানান, মাটি কাটার শ্রমিকরা ওই বাড়িতে মাটি ভরাটের জন্য বাড়ির আঙিনার কলাগাছের পাশ থেকে মাটি কাটছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় মাটির নিচে গুলিভর্তি একটি বাক্স দেখতে পান তারা। এসময় বাড়ির মালিক আবদুল হাইয়ের ছেলে বায়েজিদকে গুলির বাক্স পাওয়ার খবর জানালে  তিনি থানায় খবর দেন। খবর পেয়ে বেলাব থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রাত ১০টা পর্যন্ত মাটি খুঁড়ে ৩ হাজার ৪৬০ রাউন্ড রাইফেল এর গুলি উদ্ধার করে।

১৯৭১ সালে আবদুল হাই এর বাড়িতে মুক্তিযোদ্ধাদের ক্যাম্প ছিল জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম