সুন্দরবনের কাছে সাত জেলেকে পিটিয়ে মাছসহ ট্রলার লুট

বরগুনা সংবাদদাতা
১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৪৬

বরগুনার পাথরঘাটা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মোহনায় জেলেদের ওপর হামলা চালিয়েছে জলদস্যুরা।  জেলেদের বহরে হামলা চালিয়ে একটি মাছ ধরা ট্রলারসহ প্রায় ৫০ হাজার টাকার মাছ ও রসদ সামগ্রী লুটে নিয়ে যায় তারা। এ সময়  ওই ট্রলারে থাকা সাত ছেলেকে পিটিয়ে আহত করে মুখোশধারী ১২ থেকে ১৫ জনের দস্যু বাহিনী।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোররাত সাড়ে ৩টার দিকে সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মোহনায় এ ঘটনা ঘটে।  আহত জেলেরা হলেন- ট্রলারের মালিক মো. জাকির সরদার, জেলে কাওছার হোসেন, মো. আরিফ হোসেন, জামাল হোসেন, রাসেল আকন,  ইলিয়াস হোসেন ও সিফাত খান। পটুয়াখালী কুয়াকাটা থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পাথরঘাটার উদ্দেশে রওনা হয়েছেন তারা।

‘এফবি সুফিয়া’ ট্রলারের মালিক মালিক জাকির সরদার বলেন, সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদের মোহনায় মাছ ধরার জন্য অপেক্ষা করছিলাম। এমন সময় রাত সাড়ে ৩টার দিকে নামবিহীন একটি ট্রলারে অন্তত ১২ থেকে ১৫ জন মুখোশধারী পাইপগানসহ আমাদের ট্রলারে উঠে যায়। এসময় আমাদের সাত জেলেকে পাইপগান দিয়ে পিটিয়ে আহত করে। পরে পার্শ্ববর্তী অন্য একটি নামবিহীন ছোট নৌকায় আমাদের উঠিয়ে দিয়ে আমাদের ট্রলারসহ লুটে নিয়ে যায় অন্তত ৫০ হাজার টাকার মাছ। এছাড়াও আমাদের প্রত্যেকের সঙ্গে থাকা মোবাইল ফোন নিয়ে যায়। তবে রাতের অন্ধকারে তাদের কাউকে চেনা যায়নি। প্রত্যেকের হাতে পাইপগানসহ দেশীয় অস্ত্র ছিল।

তিনি আরও বলেন, নামবিহীন ওই ট্রলারের জেলেদের সহযোগিতায় কুয়াকাটা পৌঁছানোর পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে পাথরঘাটার উদ্দেশে রওনা হয়েছি।

পটুয়াখালীর মহিপুরের মেসার্স প্যাদা ফিসের মালিক মিজানুর রহমান প্যাদা বলেন,  আমরা সাত জনকে চিকিৎসা দিয়ে পাথরঘাটা গাড়িতে তুলে দিয়েছি।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ডাকাতির খবর আমরা শুনেছি। আইনের আশ্রয় নেওয়ার জন্য ট্রলার মালিককে পরামর্শ দেওয়া হয়েছে।

পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাহাবুদ্দিন  বলেন, ট্রলার ছিনতাই এর একটি ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান