ধানক্ষেতে ‘রহস্যজনক’ পায়ের ছাপ: অবশেষে সেই প্রাণী উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৫৫আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১০

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী পাড়িয়া নাগর নদীর তীর এলাকায় বিরল প্রজাতির একটি নীলগাই আটক করেছেন স্থানীয়রা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা নীলগাইটি দেখতে পান। তারা সেটিকে আটক করে নাক ও গলায় দড়ি দিয়ে বেঁধে রাখেন। পরে বিজিবি গিয়ে সেটি উদ্ধার করে।

পাড়িয়া শালডাঙ্গা এলাকার শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘এ এলাকার ধানক্ষেতে কয়েকদিন ধরেই একটা রহস্যজনক প্রাণীর পায়ের ছাপ দেখা যাচ্ছিল। এতে ধারণা করা যায়, কয়েকদিন ধরে এই নীলগাইটি আশপাশের জঙ্গলে অবস্থান করছিল। সীমান্তের নাগর নদী পার হয়ে এটি ভারত থেকে আসতে পারে বলে ধারণা করছি।’

প্রত্যক্ষদর্শী তুষার চৌধুরী ও আব্দুল মজিদ  বলেন, মঙ্গলবার বিকালে দ্রুতগতিতে নীলগাইটিকে আসতে দেখেন তারা। পরে কয়েকজন মিলে এটিকে ধরে পা বেঁধে রাখেন। খবর পেয়ে বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটি নিজেদের হেফাজতে নেন।

এ ব্যাপারে ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘বিলুপ্তপ্রায় নীলগাইটি বালিয়াডাঙ্গী উপজেলার পারিয়া শালডাঙ্গা এলাকায় উদ্ধারের কথা শুনেছি। এখন এটি স্থানীয় বিজিবির কাছে রয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নীলগাইটির যেন কোনও সমস্যা না হয়, সেদিকে লক্ষ রাখা হচ্ছে। দিনাজপুর উদ্যানে নীলগাইটি নিয়ে যাওয়া হবে।’

এর আগেও একটি নীলগাই ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সীমান্ত এলাকা থেকে উদ্ধার করে দিনাজপুর উদ্যানে রাখা হয়।

 

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি