১৩ বছর পর ধর্ষণ মামলার পলাতক আসামির যাবজ্জীবন

নোয়াখালী প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫৯

নোয়াখালীর চাটখিল থানায় স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের ঘটনায় দায়ের হওয়া একটি মামলার পলাতক আসামিকে ১৩ বছর পর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ডের আদেশ দিয়েছে বিচারক।

নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা জজ) জয়নাল আবদীন মঙ্গলবার এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মো. শহীদ (৩০)। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। পাবলিক প্রসিকিউটর মামুনুর রশীদ লাভলু বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২ মার্চ দশম শ্রেণির স্কুলছাত্রী (১৬) ধর্ষণের শিকার হন। চাটখিল উপজেলার রামনারায়ণপুর গ্রামের মো. শহীদ তাকে ডাক্তার দেখানোর কথা বলে কৌশলে তার বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক বিয়ে করার চেষ্টা করে। তাতে ছাত্রী রাজি না হওয়ায় রাতে ছাত্রীকে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে শহীদ। ঘটনাটি স্থানীভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হয়। পরে বিচার না পেয়ে ছাত্রী নিজেই বাদী হয়ে ২৪ জুন চাটখিল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।

সূত্র জানায়, একই বছরের ২০ আগস্ট চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক মৃধা অভিযুক্ত শহীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর দীর্ঘ ১৩ বছরের বেশি সময় ধরে আদালতে মামলাটির সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক চলে। সব শেষে রায় ঘোষণা করলেন বিচারক।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম