বিএনপি-জামায়াতকে নিষিদ্ধের দাবি যুবলীগ সাধারণ সম্পাদকের

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৪০

বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বিএনপি ও জামায়াতে ইসলামকে ’জঙ্গি ও সন্ত্রাসী দল’ হিসেবে আখ্যায়িত করে এগুলো নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘যতদিন এ দলগুলো রাজনীতি করার সুযোগ পাবে ততদিন মানুষের অকল্যাণে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বর্তমানে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়িয়েছে। বিশ্বের কাছে এ দেশ এখন মডেল হিসেবে পরিণত হয়েছে। এসব সম্ভব হয়েছে এদেশের রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের কারণে। উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ এখন বিশ্বে সুনাম অর্জনকারী দেশে পরিণত হয়েছে।’

লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌর নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. গিয়াস উদ্দিন রুবেল ভাটের নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে রায়পুর পৌর বাস টার্মিনালে এই পথসভা হয়।

মো. মাইনুল হোসেন খান নিখিল নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন রুবেল ভাটকে উদ্দেশ করে বলেন, ‘আগামী ২৮ তারিখের নির্বাচনে জয়ী হয়ে এ রায়পুরের উন্নয়নে মনোনিবেশ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করতে হবে। মাদক ও সন্ত্রাসমুক্ত রায়পুর গড়তে সততার সঙ্গে কাজ করার আহ্বান জানাই।’

নিখিল রায়পুরবাসীর উদ্দেশে বলেন, ‘যে আশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুবেলকে পাঠিয়েছেন, আপনারা ভোটের মাধ্যমে তাকে জয়ী করে রায়পুরের মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেবেন সে প্রত্যাশা রইলো।’ তিনি যুবলীগ নেতাকর্মীদের রায়পুরে নৌকা প্রতীকের প্রার্থীর জন্য মাঠে কাজ করার নির্দেশ দেন।  

জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহউদ্দিন টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল নোমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী খোকন, যুবলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হাসিবুর রহমান পবনসহ কেন্দ্রীয় যুবলীগ ও লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের নেতারা।

সভায় জেলা, উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর আগে দুপুরে জেলা যুবলীগ কার্যালয়ে দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন।

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের