নেত্রকোনায় ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়া আ.লীগ নেতা গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি
০৭ জুলাই ২০২৫, ০৮:৪২আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০৮:৪২

নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেফতার করেছে জেলা পুলিশ। রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুর জেলার টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোনা সদর থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রশান্ত কুমার রায়কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান সরকার। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তার বিরুদ্ধে নেত্রকোনায় ৭-৮টি নাশকতার মামলা রয়েছে।

নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ ও ডিবি। অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। টঙ্গী থেকে নেত্রকোনায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮টি নাশকতার মামলা রয়েছে। সোমবার বিচারিক আদালতে তাকে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ২০ জুন নেত্রকোনায় আওয়ামী লীগ নেতা প্রশান্ত কুমার রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল ও সমাবেশ হয়। এতে অংশগ্রহণ করেন ৮-১০ জন দলীয় নেতাকর্মী।

ওই দিন সকালে কোনও এক সময় ছোট বাজারে ভাঙচুর হওয়া দলীয় কার্যালয়ের সামনে তারা এই সমাবেশ করেন। সমাবেশের এরকম একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই সমাবেশের পর তার বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী। তারপর থেকে পলাতক ছিলেন আওয়ামী লীগের এই বর্ষীয়ান নেতা।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী