এলপিজি গ্যাসের গুদামে ডাকাতি, ৩১ লাখ টাকার মাল লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫১

নারায়ণগঞ্জের বন্দরে বসুন্ধরা কোম্পানির এলপিজি গ্যাসের এক পরিবেশকের গুদামে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গুদামের কর্মচারীদের হাত-পা বেঁধে ও পিটিয়ে নগদ চার লাখ টাকা এবং একটি পিকআপ ভর্তি গ্যাস সিলিন্ডারসহ প্রায় ৩১ লাখ ৭৮ হাজার ৭’শ ৪০ টাকার মালামাল লুট করে করে নিয়ে যায়।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় উপজেলার জাঙ্গাল কাউসার এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ডাকাতির বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ মৃদুল (২৮) ও আলামিন (২৩) নামে দুই জনকে গ্রেফতার করেছে।

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, গ্রেফতার দুজনের বিরুদ্ধে বন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। লুণ্ঠিত পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। অন্যান্য মালামাল উদ্ধারে পুলিশি অভিযান চলছে। বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃত দুই আসামির সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হলে আদালত জিজ্ঞাবাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের