একসঙ্গে বিষ খেয়ে প্রেমিকের মৃত্যু, প্রেমিকা হাসপাতালে

পটুয়াখালী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৩

পটুয়াখালীর মহিপুরে প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় কথিত প্রেমিক রাজুর (৩০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে  লতাচাপলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি পরিত্যক্ত বাড়িতে এ ঘটনা ঘটে। মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মৃত রাজু পাঞ্জুপাড়া গ্রামের সোহরাব খানের ছেলে। তার কথিত প্রেমিকা একই ইউনিয়নের আলিপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে রাজু ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ‍দুই পারিবার তাদের সম্পর্ক মেনে নেয়নি। গত বছর ওই তরুণীকে তার পরিবারের সদস্যরা অন্য জায়গায় বিয়ে দেন। পরে গতকাল রাতে তারা দুই জনে একসঙ্গে বিষপান করেন।

স্থানীয়রা অসুস্থ্ অবস্থায় দুই জনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। ওই মেয়েটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী