মধুখালী বাজারে ভয়াবহ আগুন

ফরিদপুর সংবাদদাতা
০২ মার্চ ২০২১, ০০:০৪আপডেট : ০২ মার্চ ২০২১, ০০:০৪

ফরিদপুরের মধুখালী পৌরসভার পাট বাজারে আগুনে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার (১ মার্চ) সকালে আগুনে আটটি পাটের দোকান পুড়ে যায়।  ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মির্জা মাজহারুল ইসলাম মিলন বলেন, ‘মধুখালীতে ফায়ার সার্ভিস থাকার কারণে আমাদের বাজার রক্ষা পেয়েছে। তা না হলে বাজার পুড়ে ছাই হয়ে যেত। আগুনে এক হাজার মণ পাট, ১০০ মণ ধান, ৪০ মণ মসুর, ২৫ মণ সরিষা এবং হার্ডওয়ারের দোকান, কয়েকটি সেলুনসহ আটটি ঘর পুড়ে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে।’

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন– মো. হারুনর রশিদ, লিটন বিশ্বাস, সোহেল রানা, রাব্বি হাসান রুবেল, নজরুল ইসলাম, সোলাইমান বিশ্বাস, টিফিন সরকার, সুজিত শীল, বাচ্চু তালুকদার, ইমরান মিয়া ও আনোয়ার মিয়া।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার টিটপ শিকদার বলেন, ‘আমরা সাড়ে তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তবে বাজারের আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় ক্ষতি বেশি হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে সেটা তদন্তাধীন রয়েছে।’

এলাকাবাসী অভিযোগ করে জানান, বাজারে পানির ব্যবস্থা না থাকার কারণে অগ্নিকাণ্ডে ক্ষয়-ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। বাজারের পাশে একটি সরকারি পুকুর থাকলেও দখলদারদের কারণে সেটি প্রায় ভরাট হয়ে যাচ্ছে। পুকুরটিতে পানি থাকলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হতো।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম