পাসপোর্ট করার সময় রোহিঙ্গা নারীসহ আটক ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২১, ১৮:৫৪আপডেট : ০৩ মার্চ ২০২১, ১৮:৫৪

নারায়ণগঞ্জের ফতুল্লার রঘুনাথপুর পাসপোর্ট অফিসে মিথ্যা পরিচয়ে পাসপোর্ট করার চেষ্টার সময় রোহিঙ্গা নারীসহ দুই জনকে আটক করেছে র‌্যাব। বুধবার (৩ মার্চ) বিকালে র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হচ্ছে– মো. সুমন (৩২) ও রোহিঙ্গা নারী নুর তাজ (১৮)। এ সময় তাদের কাছ একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পাসপোর্টের আবেদনপত্র উদ্ধার করা হয়। আটক সুমন বরিশালের গৌরনদী উপজেলার বাসুদিপাড়া এবং নুর তাজ র্দীঘদিন ধরে ঢাকায় বসবাস করছিল।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুর তাজ জানায়, সে কক্সবাজারের টেকনাফের বাস্তুচ্যুত রোহিঙ্গা ক্যাম্প থেকে তার সহযোগী পাসপোর্ট দালাল সুমনের সহায়তায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে বিদেশে যাওয়ার জন্য পাসর্পোট করার জন্য আবেদন করে। তার বাবা-মা নেই। সে কক্সবাজারে বস্তুচ্যুত রোহিঙ্গা ক্যাম্পে পালক মা আনোয়ারা বেগমের কাছে থাকে। কিন্তু নুর তাজের সঙ্গে থাকা আলামত পর্যালোচনা ও অনুসন্ধানে দেখা যায়, তার বাবার নাম সাদিক। যিনি বর্তমানে অস্টেলিয়ায় থাকেন। তার মা শারমিন এবং দুই ভাই আনোয়ার হোসেন ও পরেশ সাদিকের সঙ্গে গত চার বছর ধরে ঢাকার মুগদা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। তার আগে বেশ কয়েকবার তারা নারায়ণগঞ্জের জালকুড়িতে বসবাস করেছিলেন। সে রোহিঙ্গা হয়ে বাংলাদেশি নাগরিক পরিচয় দিয়ে তার মায়ের নামে জাতীয় পরিচয়পত্র, ভাই আনোয়ার হোসেনের নামে পাসপোর্ট তৈরি করে। নুর তাজ ২০২০ সালের জন্মসনদ তৈরি করে তার মায়ের পরিচয়পত্র ব্যবহার করে পাসর্পোট তৈরির চেষ্টা করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ মার্চ) নারায়ণগঞ্জ  আঞ্চলিক পার্সপোট অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়। আটক সুমন ঢাকার মতিঝিলে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরির আড়ালে পাসপোর্ট, জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র তৈরিতে সহায়তা করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম