রোহিঙ্গা ক্যাম্পে মিললো তিন কোটি টাকার ‘আইস’

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
০৪ মার্চ ২০২১, ১৩:৪৫আপডেট : ০৫ মার্চ ২০২১, ১৩:২৩

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প এলাকায় মাদক তৈরির উপকরণ আইসের বড় চালানসহ মো. আব্দুল্লাহ (৩১) নামে এক পাচারকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এই আইসের মূল্য প্রায় তিন কোটি টাকা। আটক পাচারকারী টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকার বাসিন্দা গুলাল নবীর ছেলে।

বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা ১২টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের টেকনাফ বিশেষ জোনের কার্যালয়ে সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রেস ব্রিফিং

তিনি জানান, মাদক আইস বা ক্রিস্টাল মেথ এর চালান মিয়ানমার থেকে এসেছে। জাদিমুড়া ক্যাম্প এলাকায় দুই সহোদরের বাড়িতে চালানটি মজুদ রাখা হয়েছে- এমন গোপন সংবাদের খবরে বুধবার দুপুরে সেখানে অভিযান পরিচালনা করা হয়। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে দুই কেজি আইসের চালানসহ ওই পাচারকারিকে আটক করা হয়। এসময় তার ভাই আবদুর রহমান পালিয়ে যেতে সক্ষম হয়। এই মাদকের আনুমানিক মূল্য দুই কোটি ৮০ লাখ টাকার মতো।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এই কর্মকর্তা জানান, বাংলাদেশে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় মাদককারবারি চক্র আইস পাচারের রাস্তা তৈরির চেষ্টা করে আসছে। পাঁচ মাস আগে টেকনাফের নোয়াখালী পাড়ায় এই মাদক সেবন করতে গিয়ে একজন মারা যায়। এই মাদক ইয়াবার চেয়ে ১০০ গুণ বেশ শক্তিশালী। এখনই এই অপতৎপরতা বন্ধ করতে না পারলে ইয়াবার মতো আইসে পুরো দেশ সয়লাব হয়ে যেতে পারে। মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম