পানের বরজ নিয়ে সংঘর্ষে চাচার হাতুড়ির আঘাতে মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০৬ মার্চ ২০২১, ১৫:০৯আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৫:০৯

রাজশাহীর দুর্গাপুরে পানবরজকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহতের নাম মাহাবুর রহমান (৩৮)। ঘটনাটি ঘটেছে উপজেলার জয়নগর ইউনিয়নের পারিলা গ্রামে। তিনি ওই গ্রামের আমজাদ আলীর ছেলে। শনিবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতের ছোট ভাই মিঠুন আলী জানান, বাড়ির পাশে তাদের পানের বরজ রয়েছে। এর পাশে তার চাচা আবু বাক্কার বাড়ি করেছেন। তিনিও এখন পানবরজের ভাগ চান। এ নিয়েই সকালে মারামারি শুরু হয়। এ সময় তার চাচা ও চাচাতো ভাইয়েরা হাতুড়ি দিয়ে মাহাবুরের বুকে আঘাত করেন। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসমত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল যাই। লাশ বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান