ইনজেকশন পুশ করে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

সিলেট প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ১৬:৫৬আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৬:৫৬

সিলেটে সুফিয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে ইনজেশকন পুশ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী আয়নুল হককে আটক করেছে। রবিবার (৭ মার্চ) বিমানবন্দর থানাধীন খাদিম চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সিলেট বিমানবন্দর থানার ওসি মাইনুল ইসলাম জাকির।

নিহত সুফিয়া বেগম বিমানবন্দর থানাধীন খাদিম চা বাগানের (মিত্রিঙ্গা লাইন বরইতলা) মৃত হারুন মিয়ার মেয়ে। আয়নুল কোতয়ালি থানাধীন বাগবাড়ী এলাকার মাসুক মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, প্রায় সাত মাস আগে আয়নুলের সঙ্গে সুফিয়ার বিয়ে হয়। তাদের মধ্যে প্রায়ই বিবাদ হতো। এর জেরে আয়নুল স্ত্রীকে মারধর করতো। শনিবার (৬ মার্চ) আয়নুল স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ওইদিন রাতে আয়নুল সুফিয়ার হাতে একটি ইনজেকশন পুশ করে। সে সময় নিহত সুফিয়ার বোন ইনজেশন পুশ করার বিষয়ে জানতে চাইলে আয়নুল জানায়, শারীরিক অসুস্থতার কারণে তাকে ইনজেশন দেওয়া হয়েছে। রবিবার সকাল ৭টা ৫০ মিনিটে সুফিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিমানবন্দর থানার ওসি জানান, গৃহবধূ সুফিয়া বেগমকে ইনজেশকন পুশ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী