৭ বিঘা জমিতে পপি চাষ, প্রায় ১৭ লাখ ফল জব্দ

জয়পুরহাট প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ১৮:৪০আপডেট : ০৭ মার্চ ২০২১, ১৮:৪০

জয়পুরহাটে সাত বিঘা জমিতে চাষ করা চার লক্ষাধিক পপি গাছ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রবিবার (৭ মার্চ) সকালে জয়পুরহাট সদর উপজেলার বনখুর মাঠ থেকে চার লাখ ২৩ হাজার পপি গাছ কেটে জব্দ করা হয়। এসব গাছে উৎপন্ন হয়েছে ১৬ লাখ ৯৪ হাজার ৫০০ পপি ফল। এই ফল থেকে উৎপন্ন হয় মাদক আফিম। এ ঘটনায় আটক করা হয়েছে পাঁচ জনকে।

র‌্যাব সূত্রে জানা গেছে, তিন বছর আগে জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামের কৃষক রাজেন্দ্রনাথ দাস পাঁচ শতক জমিতে পপি চাষ শুরু করে। এতে ভালো লাভ হয় তার। পরের বছরে সে বেশি জমিতে চাষ করে ঢাকায় বিক্রি করে আরও লাভবান হয়। তার দেখাদেখি আরও কয়েকজন কৃষক এই চাষ শুরু করে। এলাকাবাসী জানে, এটি পোস্তদানার গাছ। পরে গোয়েন্দা সূত্রের ভিত্তিতে রবিবার র‌্যাব সদস্যরা বনখুর মাঠে অভিযান চালান। এ সময় সাত বিঘা জমির পপি গাছ জব্দ করা হয়। একই সঙ্গে পপি গাছ চাষ এবং কৃষকদের ভুল বুঝিয়ে পপি গাছ চাষে উদ্বুদ্ধ করার অভিযোগে পাঁচ জনকে আটক করে র‌্যাব।

আটককৃতরা হলো– এলাকায় পপি চাষের মূল হোতা জয়পুরহাট সদর উপজেলার বনখুর গ্রামের রাজেন্দ্রনাথ দাস (৬০) ও মো. নইমুদ্দিন (৬০); বড়তাজপুর গ্রামের গোলাম মোস্তফা (৬৫); পাঁচবিবি উপজেলার পূর্ব বালিঘাটা গ্রামের রিপন সরদার (৩৭) এবং বালিঘাটা বাজারের নেপাল চন্দ্র দাস (৫২)।

জয়পুরহাট র‌্যাব-৫-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এমএম মোহাইমেনুর রশিদ জানান, জয়পুরহাটে চাষ করা পপি ফুলের পাপড়ি সংখ্যা চারটি এবং এগুলো গোলাকৃতির। এ ধরনের পপি ফুল থেকে আফিম উৎপন্ন হয়। এ ছাড়া এ গাছ থেকে হেরোইনও তৈরি করা সম্ভব। পপি গাছের বীজ সংগ্রহ, চাষাবাদ এবং যাদের কাছে বিক্রি করা হতো সেই চক্রের পুরো সিন্ডিকেটকে আটক করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান