ওসির সঙ্গে আসামিদের সেলফি!

পটুয়াখালী প্রতিনিধি
০৯ মার্চ ২০২১, ০৯:৩৪আপডেট : ০৯ মার্চ ২০২১, ১৯:৩৪

ছিনতাই, মাদক ও মারামারি মামলার আসামিদের সঙ্গে সেলফি ও ফটোসেশন করে বিতর্কের মুখে পড়েছেন থানার পটুয়াখালীর বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান। তবে ওসি বলেছেন, অনুষ্ঠানের মধ্যে তিনি চিনতে পারেননি কে আসামি।

জানা যায়, ৭ মার্চের বিকালে থানা চত্বরে আলোচনা সভা ও সন্ধ্যার পর গানবাজনার আয়োজন করা হয়। ওই আনন্দ উৎসব চলাকালে বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে চিহ্নিত মাদক ব্যবসায়ী, ছিনতাই মামলার ১ নম্বর আসামি ফয়েজ বিশ্বাস, ২ নম্বর আসামি মামুন হাওলাদার,  ৩ নম্বর আসামি কবির মৃধা, ৯ নম্বর আসামি হাসান দফাদার ও ১০ নম্বর আসামি আলাউদ্দিনসহ কয়েকজন সেলফি ও ফটোসেশন করেছেন এবং তা ওই রাতে তাদের নিজেদের ফেসবুক আইডি থেকে পোস্ট করেন।

ওইসব আসামিরা ১৮-২০ জন লোক নিয়ে ১৩ ফেব্রুয়ারি নওমালা ইউনিয়নের বটকাজল গ্রামে মিজান মৃধার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় মিজান মৃধা বাদী হয়ে ১৮ ফেব্রুয়ারি পটুয়াখালী আদালতে নালিশি পিটিশন দায়ের করলে আদালত এ ঘটনায় মামলা নেওয়ার জন্য বাউফল থানার ওসিকে নির্দেশ দেন। গত ২৫ ফেব্রুয়ারি থানায় এ মামলাটি রেকর্ড করা হয়।

 ওসির সঙ্গে আসামিদের সেলফি!

বাদী মিজানুর রহমান বলেন,  দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার কোনও আসামি আদালত থেকে জামিন নেয়নি। বরং তারা এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। তাদের সঙ্গে ওসির সেলফি ও ফটোসেশন করায় তিনি ভীত সন্ত্রস্ত হয়ে পরেছেন। তিনি ওই মামলা সুষ্ঠ তদন্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সব ব্যক্তিদের নামে ছিনতাই, মাদক ও মারামারির মামলাসহ একাধিক মামলা রয়েছে। এলাকায় তারা চিহ্নিত সন্ত্রাসী হিসাবে পরিচিত। এছাড়াও পটুয়াখালীর বাউফলে গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েও থানায় যাতায়াত ও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা।

এ ব্যাপারে বাউফল থানার ওসি বলেন, ‘আনন্দ উৎসব অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত হয়েছেন। অনেকেই তার সঙ্গে ছবি ও সেলফি তুলেছেন। তাদের মধ্যে কে আসামি আর কে আসামি না তা আমি চিনতে পারিনি।’

আরও পড়ুন:

বাউফলে প্রকাশ্যে ঘুরছে আসামি, পালিয়ে বেড়াচ্ছেন বাদী

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক