নিটিং কারখানায় মেশিনে পেঁচিয়ে শ্রমিকের মৃত্যুর অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ মার্চ ২০২১, ১৯:০৬আপডেট : ১১ মার্চ ২০২১, ১৯:০৬

নারায়ণগঞ্জ শহরের একটি নিটিং কারখানার সুতার মেশিনে পেঁচিয়ে আলম (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় পাইকপাড়া বড় কবরস্থান এলাকার এডিএস ফ্যাশন নামে কারখানায় এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ সদর থানার (ওসি) শাহ জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আলম মিয়া নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

কারখানার মালিক সেলিম মিয়া বলেন, ‘আলম মিয়া এক বছর যাবৎ আমার কারখানায় কাজ করে আসছিলেন। বৃহস্পতিবার মেশিন চালু করে কাজ করতে গিয়ে চলন্ত মেশিনের মধ্যে পেঁচিয়ে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানা উপপরিদর্শক সিরাজুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনও অভিযোগ দেয়নি। মায়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছ হস্তান্তর করা হয়ছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান