ভারতের প্রধানমন্ত্রীর সাতক্ষীরা আগমনে প্রস্তুতি সভা

সাতক্ষীরা প্রতিনিধি
১২ মার্চ ২০২১, ২১:৩১আপডেট : ১২ মার্চ ২০২১, ২১:৩১

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালী মন্দির পরিদর্শন ও পূজা-অর্চনা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মার্চ) বিকালে উপজেলার ঈশ্বরীপুর যশোরেশ্বরী কালি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার ইসমাইল হোসেন। আগামী ২৭ মার্চ সকালে সাতক্ষীরায় ভারতের প্রধানমন্ত্রীর আসার কথা রয়েছে।

জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন– খুলনা বিভাগীয় রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন, সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুসাইন সাফায়েত প্রমুখ।

বিভাগীয় কমিশনার ইসমাইন হোসেন বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের দেশের অতিথি। এ উপলক্ষে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনটি হেলিপ্যাড নির্মাণ, মন্দির সংস্কারসহ সব কার্যক্রম অব্যাহত আছে।’

খুলনা রেঞ্জ ডিআইজি জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে সরকারের নির্দেশনা অনুযায়ী সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের