জীবননগরে জমি নিয়ে বিরোধে নিহত ১, মহিলাসহ আহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৬, ০২:৫১আপডেট : ০৫ জানুয়ারি ২০১৬, ০২:৫৪

চুয়াডাঙ্গাচুয়াডাঙ্গার জীবননগরে বিরোধপূর্ণ জমি নিয়ে বোমা হামলা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তদের ভোজালির আঘাতে মোহাম্মদ আলী (৪৮) নামে একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মহিলাসহ আরও তিনজন।
সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার গঙ্গাদাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের এএসআই আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ আলী ওই গ্রামের মৃত জবেদ আলীর ছেলে। আহতরা হলেন, শাহাবুদ্দিন (৬৫), তার স্ত্রী মালেকা খাতুন (৫০)ও মোমিনুর রহমানের (৪২)। বোমার আঘাতে শাহাবুদ্দিনের (৬৫) ডান পা উড়ে গেছে। আহত মালেকার জীবন সংকটাপন্ন বলে চিকিৎসক জানিয়েছেন।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশের এএসআই আশরাফ উদ্দিন জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। বোমা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা করা হয়। হামলায় একজন নিহত ও মহিলাসহ ৩ জন আহত হয়েছে।
এ ঘটনায় গ্রামটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের