গৃহবধূকে ৯ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ, আটক ১

পটুয়াখালী সংবাদদাতা
১৬ মার্চ ২০২১, ০০:০৯আপডেট : ১৬ মার্চ ২০২১, ০০:১৩

পটুয়াখালীর মির্জাগঞ্জে দুই সন্তানের মা এক গৃহবধূকে (২৬) নয় মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে নিজাম সিকদার (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (১৫ মার্চ) সকালে ভুক্তভোগী নারী মির্জাগঞ্জ থানায় লিখিত অভিযোগ করলে নিজামকে আটক করে থানা পুলিশ। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মহিববুল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেন।

আটক নিজাম  বরগুনা জেলার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের ঘটবাড়িয়া গ্রামের হাকিম শিকদারের ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারীর ১১ বছর আগে গাবুয়া গ্রামের ইলিয়াস হাওলাদারের সঙ্গে বিয়ে হয়, তাদের দুটি সন্তান রয়েছে। ওই নারীর বোনের বাড়ি নিজাম হাওলাদারের বাড়ির পাশে। বোনের বাড়ি বেড়াতে যাওয়ার সূত্রে বিয়ের আগেই বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়েছিল নিজাম। বিয়ের পরেও স্বামীর বাড়ি  এসে বিভিন্ন সময় কু-প্রস্তাব ও বিয়ের প্রলোভন দেখাতো। প্রস্তাবে রাজি না হওয়ায় সে অপহরণের হুমকি দেয়। স্বামী ঢাকায় চাকরি করায় পারিবারিক কাজে  পার্শ্ববর্তী থানার কুমড়াখালী বাজারে যাওয়ার পথে গাবুয়া থেকে গত বছরের ২৩ এপ্রিল সকালে জোর-জবরদস্তি করে তাকে বরগুনার দিকে নিয়ে যায় নিজাম। পরে বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষণ করে।

শনিবার (১৪ মার্চ) নয় মাস পর ভাড়াবাসার দরজা খোলা পেয়ে পালিয়ে আত্মীয়-স্বজনের কাছে এসে এ ঘটনার বর্ণনা দেন ওই নারী। পরে স্বজনরা মামলা করার পরামর্শ দিলে ১৫ মার্চ সকালে মির্জাগঞ্জ থানায় এসে মামলা করেন।

ওসি জানান, মামলা রুজু করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের