মাটির নিচ থেকে ১৪৩টি প্রাচীন মুদ্রা উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ মার্চ ২০২১, ১৯:৫৬আপডেট : ১৬ মার্চ ২০২১, ১৯:৫৬

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় এক স্কুলশিক্ষকের বাড়ি থেকে ১৪৩টি রৌপ্য মুদ্রা উদ্ধার করেছে রুহিয়া থানা পুলিশ। ১৫ মার্চ (সোমবার) দিনগত রাত সাড়ে ১১টায় রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায়ের নেতৃত্বে পুলিশ একটি পাত্রসহ মোট ১৪৩টি প্রাচীন মুদ্রা রাজাগাঁও ইউনিয়নের রাজারামপুর গ্রামের কেশবচন্দ্রের (স্কুল শিক্ষক) বাড়ি থেকে উদ্ধার করে। পুলিশের ধারণা, মুদ্রাগুলো রুপার তৈরি।

এলাকাবাসী সূত্রে জানা যায়, স্কুলশিক্ষক কেশবচন্দ্র তার নিজ বাড়িতে সেপটিক ট্যাংকি স্থাপনের জন্য একই গ্রামের মহেন্দ্র চন্দ্র বর্মণ নামে এক শ্রমিককে দিয়ে গত ১৩ মার্চ মাটি খনন করিয়েছিলেন। খননকালে মহেন্দ্র মাটির নিচে একটি পাত্রে ১৪৩টি রৌপ্য মুদ্রা পেয়ে তা বাড়ির মালিক কেশবচন্দ্রকে দিয়ে দেন। কিন্তু বিষয়টি উভয়ে গোপন রাখেন।

মাটি খননকালে গুপ্তধন পাওয়ার বিষয়টি একপর্যায়ে ফাঁস হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় বেশ কয়েকজন সাংবাদিক এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে যান। সে সময় শ্রমিক মহেন্দ্র পাত্রসহ মুদ্রা পাওয়ার বিষয়টি সাংবাদিকদের কাছে স্বীকার করেন এবং এ তথ্য গোপন রাখতে স্কুলশিক্ষক কেশব চন্দ্র তাকে নির্দেশ দেন বলে জানান।

স্কুলশিক্ষক কেশব চন্দ্রের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি ক্যামেরার সামনে কোনও কথা বলেননি এবং এ ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান।

রৌপ্যমুদ্রাগুলো পাত্রসহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন ওসি চিত্ত রঞ্জন রায়। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম