কেন্দ্রে ভোটার দেখি নাই: মঈন খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মে ২০২৪, ২১:১৯আপডেট : ০৮ মে ২০২৪, ২১:১৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গতকাল আমি বলেছিলাম বাংলাদেশের মানুষ যেভাবে ৭ জানুয়ারির নির্বাচনকে বর্জন করেছে সেভাবে আজ উপজেলার ভুয়া নির্বাচনের যে নাটক অনুষ্ঠিত হচ্ছে সেটাকে বর্জন করবে। আপনারা আজ সারা সকাল সেটার প্রমাণ দেখেছেন। ভোট শুরু হওয়ার পর থেকে আমার নির্বাচনি এলাকার ছবি নিয়েছি। আমরা দেখেছি ভোটকেন্দ্রে একজন ভোটারও নাই। ৭ জানুয়ারির মতো আমি আবার বাংলাদেশের গণতন্ত্র সচেতন মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্যালুট দিচ্ছি।

বুধবার (৮ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কর্মক্ষেত্রে প্রবাসীদের সুরক্ষা ও প্রবাসী পরিবারের নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।  

সরকার প্রবাসীদের নিরাপত্তা দিতে পারে না মন্তব্য করে ড. আব্দুল মঈন খান বলেন, প্রবাসীরা গায়ের রক্তকে জল করে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন, আর সরকার সেই টাকা দিয়ে বাহাদুরি করছে। সরকার বুঝতে পারছে না প্রবাসীদের যদি আমরা কোনও নিরাপত্তা দিতে না পারি তাহলে তার কোনও নিরাপত্তা থাকবে না। এবং এই দেশের অর্থনীতি সম্পূর্ণ ধ্বসে পড়বে। যদি আপনারা (প্রবাসী) রেমিট্যান্স দেওয়া বন্ধ করে দেন তাহলে এই সরকার সাত দিনের মধ্যে পড়ে যাবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আসলে দরিদ্র মানুষের অর্থনীতির যে অধিকার সেটা বঞ্চিত করছে আজকের সরকার। আজ তারা (সরকার) বড় বড় কথা বলে। তারা নাকি গণতন্ত্রের জন্য, স্বাধীনতার পক্ষের শক্তি। তারা যদি স্বাধীনতার পক্ষের শক্তিই হতো তাহলে এটা সম্ভব হতো না, বাংলাদেশ থেকে গণতন্ত্রকে বিসর্জন দিয়ে একনায়কতন্ত্র কায়েম করা।

তিনি আরও বলেন, আমরা এই দেশ সৃষ্টি করেছিলাম মানুষের অধিকার নিশ্চিত করতে। তাদের কথা বলার অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার থাকবে। কিন্তু আজ বাংলাদেশ যে অবস্থায় উপনীত হয়েছে সেখানে মানুষের কোনও অধিকারই অবশিষ্ট নেই। তাই বলবো, যারা বিদেশে থেকে কঠোর পরিশ্রম করে দেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করে পাঠাচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সরকারের শুভবুদ্ধির উদয় হোক।

সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, প্রবাসী ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান খান, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর রশিদ মামুন, ছাত্রঅধিকার পরিষদের বিন ইয়ামীন মোল্লা প্রমুখ। 

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি