‘দেশ স্বাধীন করেছিলাম সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার জন্য নয়’

কুমিল্লা প্রতিনিধি 
১৯ মার্চ ২০২১, ১২:০০আপডেট : ১৯ মার্চ ২০২১, ১২:২২

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ বলেছেন, ‘ধর্মের নামে উসকানি দিয়ে অন্য ধর্মের মানুষের ওপর হামলার ঘটনা দেখলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়েছে সোনার বাংলা গড়ার জন্য। সেই সোনার বাংলা আমরা এখনও গড়তে পারেনি। সোনার মানুষও তৈরি করতে পারেনি। আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তাদেরকে বলবো আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়ার জন্য, সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার জন্য নয়। যারা ধর্মের নামে এই সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াচ্ছেন তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। এই দলের কাছে ধর্মের মানুষ সবাই সমান, এখানে কোনও ভেদাভেদ নেই।’

‘দেশ স্বাধীন করেছিলাম সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়িয়ে দেওয়ার জন্য নয়’

বৃহস্পতিবার (১৮ মার্চ) কুমিল্লার শহীদ দীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন।

মাহাবুবুল আলম হানিফ বলেন, ‘১৯২৫ সালের ১৭ মার্চ টঙ্গিপাড়ায় শেখ সাহেরা খাতুনের কোল আলোকিত করে এসেছিলেন এক মহানায়ক। তার নাম শেখ মুজিবুর রহমান। সেই শিশু জন্মগ্রহণ করেছিলেন আজকের এই ইতিহাস তৈরি করার জন্য।’

তিনি আরও বলেন, ‘জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে কুমিল্লাকে যে নতুন সাজে সজ্জিত করা হয়েছে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এটা কুমিল্লাবাসীর জন্য গৌরবময় বিষয়। জাতির পিতাকে সবারই সম্মান ও শ্রদ্ধা করে। কিন্তু আজ বঙ্গবন্ধুকে জানানো এই সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন নিঃসন্দেহে প্রশংসনীয়।’ 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি