‘মোদির আগমন ঘিরে বিক্ষোভে বিএনপির ইন্ধন রয়েছে’

নওগাঁ প্রতিনিধি
২৪ মার্চ ২০২১, ১৬:২৯আপডেট : ২৪ মার্চ ২০২১, ১৬:২৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন ঘিরে যে বিক্ষোভ চলছে তার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে। সেই গুমরটিই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফাঁস করে দিয়েছেন। মোদি কেন বাংলাদেশে আসবেন, এমন প্রশ্ন তুলে তিনি প্রমাণ করেছেন, তারা ভারতবিরোধী, তারা বাংলাদেশের উন্নয়ন চান না।’

বুধবার (২৪ মার্চ) দুপুরে নওগাঁর সাপাহার উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত বাংলাদেশের উন্নয়নে ভারতের যথেষ্ট ভূমিকা রয়েছে। কিন্তু বিএনপি বাংলাদেশের ভালো চায় না, উন্নয়ন চায় না বলেই ভারতবিরোধী ভূমিকা রেখে চলেছে।’

সম্মেলনে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সংসদ সদস্য আলহাজ শহীদুজ্জামান সরকার, ছলিম উদ্দীন তরফদার, আলহাজ আনোয়ার হোসেন হেলাল ও ব্যারিস্টার নিজাম উদ্দীন জলিল জনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী