অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নরসিংদী প্রতিনিধি
২৫ মার্চ ২০২১, ২১:৩৩আপডেট : ২৫ মার্চ ২০২১, ২১:৩৩

নরসিংদীর রায়পুরায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে রাসেল আহমেদ (৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন হাবিবুর রহমান নামে মোটরসাইকেলটির অপর আরোহী। বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে রায়পুরা উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রায়পুরা থানার উপপরিদর্শক রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রাসেল আহমেদ পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বাবুনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি ভৈরব শহরে কাপড়ের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরব থেকে হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রায়পুরায় বেড়াতে এসেছিলেন রাসেল। সন্ধ্যার দিকে ভৈরবে ফেরার পথে চান্দেরকান্দি ইউনিয়নের কড়ইতলা রেলক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটির চালক রাসেলের মৃত্যু হয়। এতে তার মাথা থেঁতলে যায়। এই দুর্ঘটনায় আহত হাবিবুর রহমানকে ভৈরবের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।

উপপরিদর্শক রেজাউল করিম জানান, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের