কয়েলের আগুনে পুড়লো কৃষকের ঘর ও ১৩টি গবাদিপশু

বগুড়া প্রতিনিধি
২৫ মার্চ ২০২১, ২১:৪৭আপডেট : ২৫ মার্চ ২০২১, ২১:৪৮

বগুড়ার শিবগঞ্জে মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে কৃষক সাঈদ জামান মণ্ডলের তিনটি ঘর, আসবাবপত্র, নগদ টাকা ও ১৩টি গবাদিপশু পুড়ে গেছে। আসবাবপত্র ও প্রাণীগুলোতে রক্ষা করতে গিয়ে গৃহকর্তাও (৫৫) অগ্নিদগ্ধ হয়েছেন। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান মোখলেসার রহমান খলিফা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বুধবার রাত ৩টার দিকে মুরাদপুর মধ্যপাড়া গ্রামের মৃত শমসের আলীর ছেলে সাঈদ জামানের বাড়িতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই তিনটি টিনের ঘর, তিনটি গরু ও ১০টি ছাগল, নগদ টাকা ও আসবাবপত্র পুড়ে যায়। এসব রক্ষা করতে গিয়ে গৃহকর্তা সাঈদ জামান অগ্নিদগ্ধ হন।

সাঈদ জামানের ছেলে মাহমুদুল হাসান জানান, গোয়ালঘরে রাখা জ্বলন্ত কয়েল থেকে বৈদ্যুতিক তারে আগুন লাগে। আগুন তিনটি ঘরে ছড়িয়ে পড়লে আসবাবপত্র, ১৩টি গবাদিপশু, নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এতে তাদের অন্তত ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান জানান, কৃষক সাঈদ জামানের বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহযোগিত করেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী