জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষে নিহত ১, আহত ১০

মাগুরা প্রতিনিধি
২৮ মার্চ ২০২১, ২৩:৩৭আপডেট : ২৮ মার্চ ২০২১, ২৩:৩৭

মাগুরায় জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে জালাল মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। রবিবার (২৮ মার্চ) সকালে মহম্মদপুরের চালিমিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস জানান, ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে পুলিশ।

নিহত জালাল মোল্লা চালিমিয়া গ্রামের মৃত রহমান মোল্লার ছেলে।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন জালাল মোল্লার ছেলে আহত ইমরান মোল্লা জানান, একই গ্রামের আকিদুল মোল্লার সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে রবিবার সকালে দলবলসহ আকিদুল জালাল মোল্লার চালিমিয়া মাঠের ভোগদখলীয় জমি দখল করতে আসে। এ সময় তাদের বাধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীদের আঘাতে জালাল মোল্লাসহ ১০ জন আহত হন। গুরুতর আহত জালাল মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।

এ ঘটনায় আহত ইসমাইল মোল্লা (২৮), ইমরান মোল্লা (৩৫), খোকন (৩৫), আলাউদ্দিন (২২), আশিক (২০), আকবার শেখ (৬০), হালিম (৬৫), হাকিম শেখ (৬০), আকিদুলকে (৪০) মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আরিফ, আকবর ও নাঈম নামে তিন জনকে আটক করেছে। লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম