মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

পাবনা প্রতিনিধি 
০২ এপ্রিল ২০২১, ১২:৫৫আপডেট : ০২ এপ্রিল ২০২১, ১২:৫৫

পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া বাজার এলাকায় ট্রাকচাপায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (২ এপ্রিল) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাঙচুর চালায়।

নিহতরা হলো, সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর আশুতোষপুর গ্রামের আলমগীর হোসেন (৩৬) ও তার মেয়ে সিনহা (৬)। দুর্ঘটনায় আহত হয়েছেন আলমগীরের স্ত্রী নাসরিন আক্তার (৩০)।

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, বাবা-মেয়ে নিহত

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, পাবনা থেকে মোটরসাইকেলে স্ত্রী-সন্তানকে নিয়ে সুজানগরের দিকে যাচ্ছিলেন আলমগীর। তারাবাড়িয়া বাজার এলাকার কাছে রাস্তার পাশে মোটরসাইকেল থামিয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। এসময় বালুবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৮-৯৭১৪) পেছন থেকে তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আলমগীর ও মেয়ে সিনহা মারা যায়। পরে গুরুতর আহত নাসরিনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনার পর ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছ মরদেহ উদ্ধার করে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি