পটুয়াখালীতে করোনায় ২ জনের মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২১, ০৯:৫২আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ০৯:৫২

পটুয়াখালীতে করোনায় আক্রান্ত হয়ে মোস্তাফিজুর রহমান (৬৫) ও ইসমাইল হোসেন (৭৫) নামের দুই জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন করোনায় আক্রান্ত হয়েছে।  মোস্তাফিজুর রহমানের বাড়ি গলাচিপা  উপজেলার ধরান্দি এলাকায় ও ইসমাইল হোসেনের বাড়ি কলাপাড়া পৌরশহরের মাদ্রাসা রোডে।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৪ জনে।

শুক্রবার (২ এপ্রিল) রাতে সিভিল সার্জন ডা. মুহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

জানা যায়, করোনায় আক্রান্ত হয় মোস্তাফিজুর রহমান (২৯ মার্চ) শের-ই- বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইসমাইল হোসেনের (২৯ মার্চ) করোনায় আক্রান্ত হয়। শুক্রবার নিজ বাড়িতে তার মৃত্যু হয়।  

সিভিল সার্জন ডা. মুহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন জানায়, জেলায় গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৫২ জনের এর মধ্যে পজিটিভ আসছে ১০ জনের। পটুয়াখালী সদর উপজেলায় ৯ জন ও কলাপাড়া উপজেলায় একজন।  এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮১৯ জনে।  মোট সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ১৭১০ জন। এছাড়া আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৬৭ জন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫ জন এবং হোমে আছেন ৬২ জনে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
অজন্তা-ইলোরা: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
অজন্তা-ইলোরা: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
মিম, রিলস ও পোস্টারে প্রতিবাদ: যন্তর মন্তরে তরুণদের অস্ত্রের নাম হাস্যরস
মিম, রিলস ও পোস্টারে প্রতিবাদ: যন্তর মন্তরে তরুণদের অস্ত্রের নাম হাস্যরস
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের