দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত ১৫, গ্রেফতার ১২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২১, ২৩:২৭আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২৩:২৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি পুকুর লিজ দেওয়াকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছে। সোমবার বিকালে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ মঙ্গলবার ১২ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিচুল হক এ তথ্য নিশ্চিত করেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের একটি সরকারি পুকুরের লিজ নিয়ে সোমবার বিকালে গ্রামের কিতাব আলি ও খেলু মিয়ার মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে উভয়পক্ষের লোকেরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে দাঙ্গাবাজরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে পাঁচ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। পরে পুলিশ অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন– কিতাব আলী(৬০), হাবিবুর রহমান(৪০), মিজানুর রহমান (৪৫), হেলু মিয়া (৩৫), লিটন মিয়া(৩২), জিয়াউর রহমান(৪০), জীবন মিয়া(১৬), নিলুফা বেগম(২৬), রেখা বেগম(২৪), রাফিয়া বেগম(৪৫), জিল্লু মিয়া(৩২) ও স্বপ্না বেগম(১৯)।

নাসিরনগর থানার ওসি বলেন, সংঘর্ষ থামাতে গিয়ে এসআই রফিকুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম