কয়েক কোটি টাকা মূল্যের কষ্টিপাথরসহ গ্রেফতার ৩

সিরাজগঞ্জ সংবাদদাতা 
০৭ এপ্রিল ২০২১, ২০:৩২আপডেট : ০৭ এপ্রিল ২০২১, ২০:৫৯

সিরাজগঞ্জের তাড়াশে কয়েক কোটি টাকা মূল্যের প্রাচীন প্রত্নতাত্ত্বিক মূর্তিসহ (কষ্ঠিপাথর) তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২ সদস্যরা। বুধবার (৭ এপ্রিল) বিকাল পৌনে ৪টার দিকে তারাশ থানার বৈদ্যনাথপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১২-এর উপ-অধিনায়ক মেজর মো. মশিউর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।  

গ্রেফতারকৃতরা হলো– তাড়াশ উপজেলার কুসুমদী এলাকার শ্রী অন্তিম সরকারের ছেলে শ্রী রাম সরকার (৩৮), পেঙ্গুয়ারী এলাকার নিজাম উদ্দিনের ছেলে গোলাম সাকলাইন (৪০) এবং বৈদ্যনাথপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সাদেক হোসেন (৫০)।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বৈদ্যনাথপুর গ্রামে চোরাকারবারিদের মাধ্যমে কষ্ঠিপাথর বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব-১২ সদস্যরা। এ প্রাচীন প্রত্নতাত্ত্বিক কষ্ঠিপাথর সাদৃশ্য (কালো রঙের ৩৩.৫ কেজি ওজনের) বিষ্ণুমূর্তি অবৈধভাবে চোরাকারবারিদের মাধ্যমে ক্রয়-বিক্রয়ের সময় ওই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে উদ্ধার করা আলামতসহ তাদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম