আত্মসমর্পণের পর আব্বাসকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৬, ১২:১৮আপডেট : ০৬ জানুয়ারি ২০১৬, ১২:৪৪

মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আদালতে আত্মসমর্পণ করেছেন। ঢাকা মহানগর হাকিম মাহবুবুর রহমানের আদালতে বুধবার বেলা ১১টার দিকে তিনি আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের পর পল্টন, মতিঝিল ও মিরপুর থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় জামিনের আবেদন করেন মির্জা আব্বাস। শুনানি শেষে আদালত মিরপুরের দুই মামলায় আব্বাসকে জামিন দেন। তবে পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায় এবং ২০১৫ সালের ৪ জানুয়ারি মতিঝিল থানায় দুটি মামলায় মির্জা আব্বাসকে আসামি করা হয়। তিনি অনেকটা আড়ালে থেকেই গত এপ্রিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে লড়াই করেন।

/টিএইচ/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে