কুকুরের মৃত্যু নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হবিগঞ্জ সংবাদদাতা
১১ এপ্রিল ২০২১, ১৯:০৬আপডেট : ১১ এপ্রিল ২০২১, ১৯:০৬

হবিগঞ্জের মাধবপুরে সিএনজি অটোরিকশা চাপায় কুকুরের মৃত্যুকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর আধুনিক হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

রবিবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ঘিলাতলী ও মিঠাপুকুর গ্রামবাসীর মধ্যে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, শনিবার রাতে মিঠাপুকুর গ্রামের কাউসার মিয়া অটোরিকশা নিয়ে ঘিলাতলী গ্রামের রাস্তা দিয়ে দ্রুতগতিতে যাওয়ার সময় ওই গ্রামের একটি কুকুরকে চাপা দেন। এতে ঘটনাস্থলেই কুকুরটি মারা যায়। এ নিয়ে ঘিলাতলী গ্রামের সুরুজ আলী ও মিঠাপুকুর গ্রামের অটোচালক কাউসার মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে উভয় গ্রামের মধ্যেই উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং বিষয়টি নিষ্পত্তির জন্য রবিবার সালিশ বৈঠকের দিন ধার্য করা হয়। রবিবার সালিশ বৈঠক শুরু হওয়ার আগেই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়।

আহতদের অনেককে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল এবং মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের