হাসপাতাল থেকে নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি
১২ এপ্রিল ২০২১, ১৮:৩৪আপডেট : ১২ এপ্রিল ২০২১, ১৮:৩৪

ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতাল থেকে রত্না আক্তার (৩০) নামে এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) সকাল ৯টার দিকে গেন্ডা এলাকার আনন্দপুর মহল্লার সীমা জেনারেল হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত রত্না আক্তার মেহেরপুর জেলার সদর থানার কামারখালী গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত রত্না সীমা জেনারেল হাসপাতালের নার্স হিসেবে কাজ করতেন। ওই হাসপাতালের তিনতলার একটি কক্ষেই তিনি থাকতেন। রত্না বিবাহিত ও তার একটি মেয়ে আছে। কিন্তু স্বামীর সঙ্গে ঝগড়া-বিবাদ লেগে থাকার কারণে পারিবারিকভাবেই এক বছর আগে তাদের ডিভোর্স হয়। তার শিশু মেয়েসন্তানটি বাবার সঙ্গে গ্রামেই থাকতো। তবে মাঝেমধ্যে সে মায়ের সঙ্গে দেখা করতে আসতো। সংসার করতে না পারার কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েন রত্না। সোমবার ভোর রাতে রত্না স্বামীকে ফোন করে হতাশা প্রকাশ করেন। এরপর সকালে তিন তলার নিজ কক্ষে ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। ওই নারী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’ এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী