কক্সবাজার বিমানবন্দরের মাটি খুঁড়ে আবারও পাওয়া গেলো গুলি

কক্সবাজার প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২১, ২১:১৯আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ২১:১৯

কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণের মাটি খোঁড়াখুঁড়ির সময় আবারও পাওয়া গেলো ১৫৮০টি গুলি। শুক্রবার (১৫ এপ্রিল) বিকাল ৪ টার দিকে শহরের বাঁকখালী নদীর মোহনায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা এই গুলির সন্ধান পান। উদ্ধার হওয়া এসব গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীরুল গিয়াস গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ১১ এপ্রিল একই এলাকা থেকে ২ হাজার ১৯০টি গুলি উদ্ধার করেছিল পুলিশ।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘বিমান বন্দরের রানওয়ে সম্প্রসারণ কাজ করছে চায়নার একটি কোম্পানি। ওই কোম্পানির নিয়োজিত ঠিকাদার বাঁকখালী নদীর নাজিরারটেক এলাকায় বালি ভরাটের কাজ করছে। শুক্রবার বিকালে বালি উত্তোলনের সময় শ্রমিকেরা এই গুলি দেখতে পান।’

এ সময় শেখ হাসিনা ঘাঁটির বাংলাদেশ বিমান বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের একটি টিম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তাভর্তি গুলি নিশ্চিত করে। পরে কক্সবাজার সদর থানার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীরুল গিয়াস গুলি উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে বিমানঘাঁটি ছিল। সে সময়ে হয়তো গুলিগুলো রাখা হয়েছিল। এগুলো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম