কোয়ারেন্টিন সেন্টার থেকে পালিয়েছেন বিদেশফেরত ৪ করোনা রোগী

পঞ্চগড় প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২১, ১৬:৫১আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৬:৫১

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার থেকে চার জন করোনা পজিটিভ রোগী পালিয়েছেন। ভারত থেকে আসা ১২ জন করোনা রোগী এখানে অবস্থান করছিলেন। রবিবার (১৮ এপ্রিল) রাতে চার জন করোনা রোগী পালিয়ে যান। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  

জানা গেছে, রবিবার বিকালে বাংলাবান্ধা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে এই ১২ বাংলাদেশি নারী-পুরুষ দেশে ফেরেন। কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের তেঁতুলিয়া উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রাখা হয়। সেখান থেকে রাতেই চার জন পালিয়ে গেছেন। বর্তমানে আট জন অবস্থান করছেন।

পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আসা দেশি-বিদেশি নাগরিকদের নিজ খরচে এখানে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেয় জেলা করোনা প্রতিরোধ কমিটি। এজন্য একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে। প্রাথমিকভাবে ১০টি কক্ষে ৫০ শয্যার ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে ১৫০ শয্যায় উন্নীত করা হবে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার বলেন, ‘পালিয়ে যাওয়া ওই চার জনের ঠিকানায় খোঁজ করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী